এক্সপ্লোর

West Bengal Weather : গরমের দাপটে উঠবে নাভিশ্বাস, তাপমাত্রা বাড়বে এক লাফে ! আপনার জেলায় বইবে লু?

Weather Today : আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী  সপ্তাহে বাড়বে গরম। আগামী কয়েকদিন দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া। 

কলকাতা: রাজ্যজুড়ে মেঘে-রোদে ভালই কেটেছে ইদের দিনটা। এবার তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।  অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ,বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে সামান্য বৃষ্টি হতে পারে বিকেলের দিকে।  কলকাতা সহ বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। 

তাপপ্রবাহ চলছে দেশজুড়ে।  পরিস্থিতি মোকাবিলায় কতটা কোমর বেঁধেছে প্রশাসন। এরই মধ্যে  দেশের তাপপ্রবাগের পরিস্থিতে সামাল দিতে  উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । প্রতিবারই এপ্রিল থেকে বর্ষা আসার আগে অবধি তাপপ্রবাহে বহু মানুষ অসুস্থ হন। সূর্যের তাপে হিট স্ট্রোক, এমনকী মৃত্যুর ঘটনাও ঘটে। এ বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে, তার একটা পূর্বাভাস দেওয়া হয় প্রধানমন্ত্রীকে ।  মধ্য এবং পশ্চিম ভারতে ইতিমধ্যেই প্রবল গরম শুরু হয়েছে। আগামীতে তা আর কত বাড়তে পারে সেই দিকে প্রশাসন নজর রাখছে। সেই সঙ্গে এই পরিস্থিতিতে মানুষকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা দেখবে প্রশাসন।  অসুস্থতা আটকাতে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী  সপ্তাহে বাড়বে গরম। আগামী কয়েকদিন দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া।  দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে । অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় মোটের উপর আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া থাকবে। 

উত্তরবঙ্গে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ারই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন থেকে বৃষ্টির সম্ভাবনা কম। গরম ও শুষ্ক আবহাওয়া।

সারা দেশের দিকে তাকালে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় সহ মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গুজরাতের বিভিন্ন এলাকায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, গুজরাত কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget