এক্সপ্লোর

West Bengal Weather: দুপুরের পর থেকেই বদলে যাবে আবহাওয়া! ব্যাপক দুর্যোগের আশঙ্কা, কী পূর্বাভাস দিল হাওয়া অফিস?

Kolkata Weather: দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে চলবে ঝড়-বৃষ্টির স্পেল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হয়েছে। আজ, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন কেমন থাকবে আবহাওয়া?

আজও রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে বুধ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে চলবে ঝড়-বৃষ্টির স্পেল।  কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলাতে। ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

চার জেলায় দুর্যোগের পূর্বাভাস ছাড়াও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।

আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে হাওয়ার গতিবেগ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতায় দিনভর মেঘলা আকাশ; কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড়-বৃষ্টিতে কমল দিন ও রাতের তাপমাত্রা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়। কলকাতার তাপমান কেমন? আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৩ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mothabari NIA: হামলার নেপথ্যে কারা? মোথাবাড়ির ঘটনার তদন্তে আজ মালদা যাচ্ছে NIA-র টিম
হামলার নেপথ্যে কারা? মোথাবাড়ির ঘটনার তদন্তে আজ মালদা যাচ্ছে NIA-র টিম
Malda Incident : মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ ! CID-র হাতে পাকড়াও অভিযুক্ত; লুকিয়ে পালাচ্ছিলেন ?
Malda Incident : মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ ! CID-র হাতে পাকড়াও অভিযুক্ত; লুকিয়ে পালাচ্ছিলেন ?
Mamata Banerjee : 'আইনশৃঙ্খলা আমার হাতে নেই'...মোথাবাড়ির ঘটনায় কেন এমন দাবি মুখ্যমন্ত্রীর?
'আইনশৃঙ্খলা আমার হাতে নেই'...মোথাবাড়ির ঘটনায় কেন এমন দাবি মুখ্যমন্ত্রীর?
News Live Updates: আর নিরাপত্তা নয় এদের, কাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের ?
আর নিরাপত্তা নয় এদের, কাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের ?
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget