এক্সপ্লোর

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

বর্ষা নিল ছুটি ? কী বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা ? এবার কি এল-নিনোর প্রভাবে বর্ষার বিদায় শুরু হয়ে গেল আগে-ভাগেই ? এবিপি লাইভের সঙ্গে কথোপকথনে জানালেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা।

 

কলকাতা : বেলা বাড়লে সোনালি রোদ। নীল আশমান, দুধ-সাদা মেঘের ইতস্তত ঘোরাফেরা। কলকাতার আকাশে শরতের অকালবোধন ? বর্ষা নিল ছুটি ? কী বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা ? এবার কি এল-নিনোর প্রভাবে বর্ষার বিদায় শুরু হয়ে গেল আগে-ভাগেই ? এবিপি লাইভের সঙ্গে কথোপকথনে জানালেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। আবহবিদ জানালেন, বিদায় না নিলেও, আপাতত ছোট্ট ছুটিতে গিয়েছে বর্ষা। এই সপ্তাহে মৌসুমী বায়ু মূলত বিরতিতে বা দুর্বল অবস্থায় থাকবে। তবে বিভিন্ন জায়গায় মাঝে-মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি  হতে পারে। সপ্তাহান্তে কোথাও কোথাও হঠাৎ দমকা ও তীব্র বাতাস বইতে পারে।   মাইক্রোবার্স্টের ফলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পরিস্থিতি এমনই, যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।  ২৬–৩৪° সেলসিয়াসের মধ্যে থাকতে পারে কলকাতার তাপমাত্রা।  পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম বাড়বে। আকাশ কখনও আংশিক মেঘলা, আবার কখনও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। তবে শনিবার বা রবিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তীতে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও সংলগ্ন ওড়িশার দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে আকাশে মেঘ-রোদের খেলা, বাতাসের গতি বৃদ্ধি এবং কোথাও কোথাও স্বল্পস্থায়ী মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা বৃদ্ধি এবং আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও স্বল্পস্থায়ী মাঝারি থেকে তীব্র বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক এবং ভ্যাপসা গরম থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া 
আগামী ৭ দিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় অঞ্চলভেদে পার্থক্য দেখা যেতে পারে। এই সপ্তাহান্তে উত্তর-পূর্ব বঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে স্বল্পস্থায়ী তীব্র বৃষ্টিও হতে পারে। অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে আকাশ আরও বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে,অর্থাৎ বৃষ্টির ইঙ্গিত রয়েছে।  বিশেষ করে হিমালয়-সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী সমতলভূমিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ওইসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

সার্বিকভাবে, চলতি সপ্তাহে বৃষ্টি তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ও অনিয়মিত থাকলেও সপ্তাহান্তে উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget