এক্সপ্লোর

Weather : বড় দুর্যোগের সঙ্কেত ! ৫ জেলায় তুমুল বৃষ্টি, ঝড়ের আশঙ্কা, সতর্ক করে দিল আবহাওয়া দফতর

দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা : উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৪ মে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

 ২৩ মে সবচেয়ে বেশি সতর্কতা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ মে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

 পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা

টানা ভারী বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে । পাশাপাশি প্রবল বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলেও সমস্যা দেখা দিতে পারে। তাই আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

 দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সাতদিন তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে।   

আরও পড়ুন : তীব্র গরম থেকে স্বস্তি আগেই ? দ্রুত এগোচ্ছে মৌসুমী বায়ু? ঠিক কবে রাজ্যে শুরু বর্ষা, বড় আপডেট! 

 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget