এক্সপ্লোর

Weather Update : আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আগামী ২-৩ ঘণ্টায় হতে পারে ঝড়

District Weather Update : ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা তো কমবেই না, বরং আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  দক্ষিণবঙ্গে ( South Bengal ) দিনভর ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর ( Weather Update )। আংশিক মেঘলা আকাশই থাকবে কলকাতায় ( Kolkata Weather )। মঙ্গলবার হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তবে  ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা তো কমবেই না, বরং আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ ও অসমে। মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত, বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি  ছত্তীসগঢ়, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে।  

 দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি
মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে । বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার উন্নতি হতে পারে বৃহস্পতিবার থেকে । আবার ফিরবে শুষ্ক আবহাওয়া । সপ্তাহশেষে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উইকেন্ডে ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। সকাল থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। মঙ্গলেও বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এহতে পারে।  দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার।

অন্যান্য জায়গার আবহাওয়া 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মার্চ মাসের শেষে গরম বাড়বে দেশজুড়ে। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থান গুজরাত এবং মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে।    

আরও পড়ুন :

দিলীপকে ঘিরে দুর্গাপুরে কর্মী-সমর্থকদের ঢল ! মঙ্গলের সকালেই 'চায়ে পে চর্চা'য় চ্যালেঞ্জ 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget