এক্সপ্লোর

Dilip Ghosh : দিলীপকে ঘিরে দুর্গাপুরে কর্মী-সমর্থকদের ঢল ! মঙ্গলের সকালেই 'চায়ে পে চর্চা'য় চ্যালেঞ্জ

Dilip Ghosh At Bardhaman Durgapur : সোমবারই নিজের নতুন লড়াইয়ের ময়দানে পা রেখেছিলেন তিনি। মঙ্গলের সকালে দুর্গাপুরে চায়ের আড্ডায় জনসংযোগ সারলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : পিচ নতুন হলেও পুরনো স্টাইলেই ব্যাটিং করছেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। সকাল সকাল নেমেছেন ভোটের প্রচারে। সোমবারই নিজের নতুন লড়াইয়ের ময়দানে পা রেখেছিলেন তিনি। মঙ্গলের সকালে দুর্গাপুরে চায়ের আড্ডায় জনসংযোগ সারলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

মেদিনীপুর তাঁর পুরনো পিচ। সেখানে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। খড়গপুরে নিয়মিত চায়ের আড্ডায় পাওয়া যেত তাঁকে। মঙ্গলেও তিনি করলেন 'চায়ে পে চর্চা'। আসন পরিবর্তন নিয়ে প্রথম প্রথম তাঁর গলায় 'অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত' ছিল বলেই মনে করেছেন অনেকে। তবে শুরু থেকেই তিনি বলেছেন, পার্টির সিদ্ধান্তই শেষ কথা। তাই নতুন চ্যালেঞ্জও গ্রহণ সাগ্রহে। 

গতবারের জেতা মেদিনীপুর আসন থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে আসনে দিলীপ ঘোষকে প্রর্থী করেছে বিজেপি। আসন পরিবর্তনের ফলে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত দিলেও, নতুন কেন্দ্রেও নতুন উদ্য়মে ঝাঁপিয়ে পড়েছেন এখনও অবধি বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি।  দিলীপ ঘোষ বলেছেন, 'শক্ত আসন বুঝেই দল তাঁকে প্রার্থী করেছে', যদিও সেখান থেকেই বিপুল ভোটে জিতবেন বলে আত্মবিশ্বাসী দিলীপ। 'প্রার্থী কম পড়েছে বলেই বিহার থেকে লোক আনতে হয়েছে', পাল্টা কটাক্ষও ছুড়েছেন প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশে। 

এদিন সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।এরপর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা সহ বিভিন্ন রাস্তায় হাঁটেন দিলীপ ঘোষ। কথা বলেন পথ চলতি মানুষের সঙ্গে।  এরপর চতুরঙ্গ মাঠে পৌঁছন তিনি। কথা বলেন মাঠে আসা প্রাতভ্রমণকারীদেরসঙ্গে। কথা দেন তিনি তাঁদের হয়ে কাজ করবেন, লোকসভাতে সওয়াল করবেন।  কথা দেন ,  তিনি মাঠে থাকবেন আগামীদিনে।

এরপর  বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, অধুনা মেদিনীপুরের সাংসদ দিলীপ, দুর্গাপুরে নিজের হাতে দেওয়াল লিখন করেন।  মঙ্গলবার সকালেই তিনি পৌঁছে যান দুর্গাপুর মেন গেটে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে উড়ালপুলের নিচে। সেখানে চায়ের দোকানে সারেন জনসংযোগ।  চা খেতে খেতে এক প্রস্থ আলোচনা সারেন স্থানীয় ও বিজেপি কর্মীদের সঙ্গে।  এরপর ফের হোটেলের ফেরেন তিনি। মঙ্গল থেকেই পুজো দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করছেন দিলীপ।  

আরও পড়ুন :                        

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget