এক্সপ্লোর

West Bengal Weather Update : এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপ? বঙ্গের কোথায় কোথায় তুমুল বৃষ্টি ?

Weather Update : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার মেঘলা আকাশই থাকবে।  বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে (West Bengal Weather Update) অবস্থান করছে। কিছুটা পশ্চিম দিকে সরে এটি দক্ষিণ ওড়িশা ও ছত্রিশগড়ের ওপর দিয়ে যাবে আগামী ২৪ ঘন্টায়। এর ফলে দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্রভাব পড়বে। (WB Weather Update) 

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ? 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার মেঘলা আকাশই থাকবে।  বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

বঙ্গেক উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়াও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ  কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ আবার কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃহস্পতিবার থেকে উপরের দিকের জেলা দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। আগামী দু দিন তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।       

আরও পড়ুন :

মুখভার নাকি বর্ষণ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

            

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget