এক্সপ্লোর

West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ?

Kolkata Weather Update : মহানগরে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ (west bengal weather update)। ঘূর্ণাবর্ত (IMD) রয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। তারপর তার  অভিমুখ হবে ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এখন অবস্থান করছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় । এর প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই। (Weather update) 

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আরো ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের জেলাগুলিতে। সামনের সপ্তাহে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়া

মহানগরে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ।

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ? মৌসম ভবন সূত্রে খবর,  

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Aug 27.0 31.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Aug 27.0 31.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
19-Aug 27.0 31.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
20-Aug 27.0 31.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
21-Aug 27.0 33.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? NA
22-Aug 27.0 33.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
23-Aug 27.0 33.0 West Bengal Weather : উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, কতটা প্রভাব বাংলায় ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget