এক্সপ্লোর

Weather Update: দুর্যোগের পূর্বাভাস বঙ্গে, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা

West Bengal Weather Update : বাজ পড়ার আশঙ্কা থাকায় সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 

কলকাতা: আগামী ৭ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে (Weather Update)। সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ কলকাতায় বৃষ্টি হবে। আগামীকাল ও বৃহস্পতিবার বৃষ্টি কমলেও, শুক্রবার বৃষ্টি বাড়বে। সমুদ্র উত্তাল থাকায়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। বাজ পড়ার আশঙ্কা থাকায় সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 

 

মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা: ২৪ মে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তাল হতে পারে সমুদ্র। আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গপোসাগরের মধ্যভাগ আগামী ২৩ মে এবং ২৪ মে সাগরের উত্তর ভাগ উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট ভাগে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা সাগরে গিয়েছেন তাঁদের ২৩ মে-র আগে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: 

২১.০৫.২৪ এবং ২২.০৫.২৪ 

  • ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

২৪.০৫.২৪:

  • ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। 
  • ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়। 
  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া: 

২১.০৫.২৪:

  • উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। 
  • ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। 

২২.০৫.২৪ 

  • মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি  ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Siliguri News: রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ, রাজ্যে এসে সরব প্রধানমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget