এক্সপ্লোর

Weather Update: ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

West Bengal Weather Update: আগামীকাল কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া ?

কলকাতা:  বৃষ্টিতেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার সকালে কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। বিকেলে তা এসে দাঁড়ায় ৭৪ শতাংশ। তবে এই মুহূর্তে IMD সূত্রে খবর,  রাজ্যের কোনও জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় কোনও হলুদ সতর্কতা নেই। যদিও তাই বলে আশঙ্কা কমছে না। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস। 

উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

আইএমডি সূত্রে খবর, উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কা থাকছে আগামী ২৬ জুলাই অবধি।সমুদ্রের কাছাকাছি এলাকায় খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফে, ২৬ তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল কলকাতায়  ২৬ থেকে ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে বলে খবর। 

হালকা-মাঝারি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

গোটা সপ্তাহজুড়েই হালকা-মাঝারি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সপ্তাহের প্রথম দিনই ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই ৫ জেলায়।  ভারী বৃষ্টির আশঙ্কা ছিল দক্ষিণের চার জেলায়। তবে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়। উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত একইরকম বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা  উত্তরের ৭ জেলা এই টানা কয়েকদিন থাকলেও আগামীকাল সেভাবে কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন, মৃত স্বামীর বুকে মাথা রেখেই 'চিরঘুমের দেশে' সহধর্মিণীও, কাছছাড়া শুধু ৩ মিনিট !

ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম।   ১-৫ নম্বর পর্যন্ত স্নানঘাটের রাস্তা  জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নিম্নচাপ ও কটালের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget