এক্সপ্লোর

Weather Update: তীব্র দহনে পুড়ছে এই জেলাগুলি, তাপপ্রবাহের সতর্কতা জারি

Heat Wave Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

কলকাতা: চৈত্র মাসেই তীব্র তাপদাহে পুড়ছে বঙ্গ। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ (Heat Wave Forecast)। একাধিক জেলায় তাপপ্রবাহ ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস (West Bengal Weather Update)। আগামী শুক্রবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Weather)। 

কী পূর্বাভাস? 

ঝড়ের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। আতঙ্কের সেই মুহূর্ত এখনও ভুলতে পারছেন না ক্ষতিগ্রস্তরা। আর এই আবহে একেবারে অন্য ছবি রাজ্যের আরেক প্রান্তে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চড়তে পারদ। 

  • ০২.০৪.২৪: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 
  • ০৩.০৪.২৪ থেকে ০৫.০৪.২৪: দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার দু-এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সংশ্লিষ্ট দিনগুলিতেও জারি হলুদ সতর্কতা।

কী প্রভাব পড়বে? 

  • সর্বোচ্চ তাপমাত্রা বজায় থাকবে। 
  • সাধারণ মানুষের পক্ষে এই গরম সহনীয়। তবে শারীরিকভাবে অসুস্থ, বয়স্ক, শিশু, দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগছেন এরকম মানুষদের জন্য অনেকক্ষণ রোদে থাকা বা কঠিন কাজ করা ক্ষতিকর হবে। 
  • প্রবল তাপে মাথা যন্ত্রণা, ব়্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। 

কী করতে হবে এই সময়?

  • দীর্ঘক্ষণ রোদে থাকা যাবে না 
  • সুতির হালকা জামা এবং হালকা রঙের পোশাক পরতে হবে 
  • মাথা ঢেকে রাখতে হবে কোনও কাপড়, টুপি বা ছাতা দিয়ে 
  • তৃষ্ণার্ত না হলেও ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত জল পান করতে হবে 
  • শরীরে জলের পরিমাণ বজায় রাখতে ORS, লেবুর শরবত, লস্যি পান করতে পারে 
  • বাইরে কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর বিশ্রাম নিতে হবে
  • অন্তঃসত্ত্বা বা শারীরিকভাবে অসুস্থদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন 
  • হিট স্ট্রোক, ব়্যাশ, প্রবল তাপে যন্ত্রণার বিষয়ে বাড়তি নজর দিতে হবে। শারীরিকভাবে অসুস্থ বোধ করলে অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: North Bengal Update: 'পাকা ঘর থাকলে এরকম উড়েও যেত না, ভেঙেও যেত না' আক্ষেপ ঝড়ে ক্ষতিগ্রস্তদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget