এক্সপ্লোর

North Bengal Update: 'পাকা ঘর থাকলে এরকম উড়েও যেত না, ভেঙেও যেত না' আক্ষেপ ঝড়ে ক্ষতিগ্রস্তদের

North Bengal Storm Update: ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত জীবন। কেউ নিজের স্বজনকে হারিয়েছেন, কেউ বা ঘর হারিয়েছেন।

কলকাতা: ঝড়ে তছনছ হয়ে গিয়েছে ঘরবাড়ি, লন্ডভন্ড হয়ে গিয়েছে বহু গরিব মানুষের সংসার (North Bengal Storm Update)। আর খোলা আকাশের নীচে বসে, এই মুহূর্তে অনেকেই আফশোস করছেন মাথার ওপর পাকা ছাদ না থাকা নিয়ে। ফের উঠে আসছে সেই আবাস যোজনায় (Awas Yojana) বাড়ি না পাওয়ার প্রসঙ্গ। বারবার আবেদন করেও সরকারি বাড়ি না পাওয়ার আক্ষেপ করছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু মানুষ।

আক্ষেপ ঝড়ে ক্ষতিগ্রস্তদের: ছাদ আর ছাউনি। তফাৎ বলতে এটাই। আর দুইয়ের এই তফাৎই এখন তাঁদের টেনে এনেছে খোলা আকাশের নীচে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হত দরিদ্র মানুষগুলোর আক্ষেপ একটাই, যদি মাথার উপর আবাস যোজনার একটা শক্তপোক্ত ছাদ থাকত তাহলে এই হাল হত না। ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির বাসিন্দা সরস্বতী রায় বলেন, “আজকে আমার পাকা ঘর থাকলে এরকম উড়েও যেত না, ভেঙেও যেত না।’’ আরেক বাসিন্দা জীবন সরকার বলেন, “আজকে যদি আবাসের টাকা পেয়ে ঘর করত এতটা ক্ষতিগ্রস্ত হত না।’’ ওই জেলারই আরেক বাসিন্দা ঝুনু সরকার বলেন, “ঘরের আবেদন করেছি বিডিও অফিসে, অঞ্চলে।ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এগুলো জেরক্স করতে করতেই মনে হয় আমাদের পেটে ভাত জোটে না। প্রতিবছরই আমরা আবেদন করছি। প্রতিবছর। এখনও অবধি পাইনি।’’

ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গোপাল রায়। রাজমিস্ত্রির কাজ করেন। ৩ সন্তানের মধ্যে এক ছেলে বিশেষ ক্ষমতাসম্পন্ন। ঝড়ে ভেঙে গেছে তাঁর সেই অন্যতম সম্বল হুইলচেয়ারও। তিনি বলছেন, “যদি মাথার ওপরে ছাদ থাকত তাহলে এত ক্ষয়ক্ষতি হত না।’’ আবহাওয়াবিদ  এইচ আর বিশ্বাস বলছেন, “ক্ষতির বহরটা শুধুমাত্র যে বাতাসের গতিবেগের ওপর নির্ভর করবে তা নয়। এটা নির্ভর করবে আপনার কী পরিস্থিতিতে হচ্ছে, যেমন ধরুন ওখানে সবগুলো যদি পাকা বাড়ি থাকত, তাহলে সবগুলোর ক্ষতি হত না। ওখানে টিনের চালের বাড়ি, সেই টিনের চালের বাড়িটা উড়ে গিয়ে কারও ঘাড়ের ওপরে পড়ল, কারও মাথার ওপরে পড়ল, ক্ষতির পরিমাণ কোন এলাকায় হচ্ছে, কীভাবে হচ্ছে তার ওপরে নির্ভর করে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: KMC App: নির্মীয়মাণ বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুতে ফিরল হুঁশ, অ্যাপ চালু পুরসভার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget