এক্সপ্লোর

Weather Update: ৫০ কিমি বেগে ঝড়, বর্ষার জোরদার ইনিংসের সতর্কতা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও প্রবল দুর্যোগ

West Bengal Weather Today: রাজ্যে বর্ষার অনুকূল পরিস্থিতি। মৌসম ভবনের বিজ্ঞানীদের অনুমান আগামী দু'দিনের মধ্যেই বাংলা বিহার ওড়িশা ও ঝাড়খণ্ডের বাকি অংশেও পৌঁছে যেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

কলকাতা: রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের দিকের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আজ, ১২ জুন ২০২৬ তারিখে আরও অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সমগ্র অংশ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা, বিহারের আরও কিছু অংশ এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে পৌঁছেছে।

দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ পেরিয়ে বিহারের কিছু অংশ ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। মালদা ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষার বাতাস। 

রাজ্যে বর্ষার অনুকূল পরিস্থিতি। ভারতের মৌসম ভবনের বিজ্ঞানীদের অনুমান আগামী দু'দিনের মধ্যেই বাংলা বিহার ওড়িশা ও ঝাড়খণ্ডের বাকি অংশেও পৌঁছে যেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

আজ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামীকাল শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সোম এবং মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে। 
বুধবারে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি, ওপরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। 

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আংশিক মেঘলা আকাশ হলেই গরম ও অস্বস্তি বাড়বে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।

আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে ৬০ কিলোমিটার গতি বেগে ঝড় এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েক দিন। তবে গরম এবং অস্বস্তি পিছু ছাড়বে না। 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ১.৬ মিলিমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget