এক্সপ্লোর

West Bengal Weather : ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এই জেলাগুলিতে

West Bengal Weather Update : মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত (cyclone) । অমৃতসর, নাজিবাবাদ, দ্বারভাঙ্গা  থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় (Rain) বাষ্প ঢুকছে রাজ্যে আর তার থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকে মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়

মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

 বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

মূলত মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) । ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Weather Update) পরিমাণ বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টি না হলে সেই সময় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।  

কলকাতা শহরে মূলত মেঘলা আকাশই থাকবে। দু এক  পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। বৃহস্বিপতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৩ শতাংশ। 

দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের পর থেকে উত্তরবঙ্গে দফায় দফায় প্রবল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টি অনেকটাই কম। জুলাই মাসে সেই ঘাটতির পরিমাণ বেশ কয়েকটি জেলায় ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। জুলাই মাসের শেষ দিকে কয়েক জেলায় ভারী বৃষ্টি ও মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে। তবে এখনও সেই ঘাটতি পূরণ হয়নি। এখনও দক্ষিণবঙ্গে প্রায় ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বর্ষার চলতি মরশুমে সামগ্রিকভাবে রাজ্যে ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget