এক্সপ্লোর

Weather Update : দহন-জ্বালা মিটবে এখনই, এলোমেলো হাওয়া আর কড়কড় বাজ, ৭ জেলায় বৃষ্টি এল বলে

West Bengal Weather Update : বিকেলের দিকে গিয়ে মিলতে পারে  স্বস্তি।  আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পাকাপাকি ভাবে বর্ষা আসতে এখনও বাকি অনেকগুলো দিন। তার আগেই ঝমঝমিয়ে বৃষ্টির বার্তা দিল আবহাওয়া দফতর । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘাম প্যাচপ্যাচে গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে চলেছে জেলায় জেলায়। সকাল থেকে বিভিন্ন জেলায়  আংশিক মেঘলা আকাশ থাকবে।  বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তিও। সেই  সঙ্গে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। তবে বিকেলের দিকে গিয়ে মিলতে পারে  স্বস্তি।  আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।

আইএমডি বলছে ,  আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও  কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু ও তার উপর ভর করে বর্ষা। মৌসুমি বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরেও কিছু অংশ অগ্রসর হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলাতে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম , পুরুলিয়া, ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দক্ষিনবঙ্গে এই সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া 
এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে । কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতি বেগে তীব্র ঝড়ের সতর্কবার্তা রয়েছে।  দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি , কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হবে।  আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের আট জেলাতেই।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget