এক্সপ্লোর

Kolkata Weather Alert: শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?

West Bengal Weather Update: শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সাগরে শক্তিশালী নিম্নচাপ। সক্রিয় এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গজুড়ে চলছে ঝড়বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। শুক্রবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা ভেবেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ঝড়বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির জন্য আজ হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে শুক্র ও শনিবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা 

বৃহস্পতিবার এবং শুক্রবার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি হয়েছে। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি রয়েছে শুক্রবারেও। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

এর পাশাপাশি কলকাতায় আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ- সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দুপুরের পর থেকে কমবে বৃষ্টির পরিমাণ, আভাস আবহাওয়া দফতরের। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget