এক্সপ্লোর

Weather Update : সুন্দরবনে উত্তাল সমুদ্র, আছড়ে পড়ছে সুউচ্চ ঢেউ, জল-স্থল একাকার

High Tide In Sundarban : জলস্তর এতটাই বেড়ে গিয়েছে, লোকালয়ে ঢুকে পড়ছে সমুদ্রের জল। পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা : নিম্নচাপের ( Depression )  বৃষ্টিতে রক্ষা নেই, দোসর পূর্ণিমার ভরা কটাল। জোড়া ফলায় সকাল থেকে সুন্দরবন ( Sundarban )  এলাকায় বৃষ্টির দাপট বেড়েছে। সমুদ্র উথাল-পাথাল। মাথা-সমান ঢেউ আছড়ে পড়ছে স্থলে। সাধারণ দিনে যে জায়গাগুলি অ্যামিউজমেন্ট পার্ক বা মাঠ, সেগুলি এখন শুধুই সমুদ্র। জলস্তর এতটাই বেড়ে গিয়েছে, লোকালয়ে ঢুকে পড়ছে সমুদ্রের জল। পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। আর সাগরও এতটাই উত্তাল যে, কেউ সাহস করে এগোচ্ছেনও না। 

উত্তাল সমুদ্র, জল-স্থল একাকার
উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের পাশাপাশি, পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের জেরে নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় বাঁধ উপছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। উপকূল এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন। কোথায় রাস্তা ? কোথায় মাঠ ? চারিদিকে শুধুই জল ! 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সমুদ্রে জল বাড়ার কথা তো ছিলই। নদী ও সমুদ্রের জলস্তর বাড়লে সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের একাধিক মাটির বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে অস্থায়ী বাঁধ তৈরির কাজ। 

পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে মহকুমা শাসকের দফতর, সুন্দরবনের মথুরাপুর ২ নম্বর, কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লক অফিসে কন্ট্রোলরুম খোলা হয়েছে। প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পরিস্থিতি বুঝে প্রয়োজনে কাকদ্বীপ মহকুমা এলাকায় ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেবে প্রশাসন।  সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি মন্দিরতলায় নির্মীয়মাণ নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। 
গার্ডওয়াল টপকে হুগলি নদীর জল ঢুকতে শুরু করায়, ভাসছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ। 

আরও পড়ুন :

শহরের কোথায় বৃষ্টি হল সবথেকে বেশি ? কোথায় সবথেকে বেশি জমল জল? 

অন্যদিকে, রাতভর বৃষ্টিতে জল থই-থই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতাল। মেন বিল্ডিংয়ের একতলায় জেনারেল ওয়ার্ড জলমগ্ন।জল ঢুকেছে অন্যান্য ওয়ার্ডেও। বেহাল নিকাশি। কোথাও আবার হাসপাতালের ছাদ চুঁইয়ে জল পড়ছে। সেই জল ঠেলেই রোগী দেখছেন চিকিৎসকরা। হাসপাতালে রোগীকে দেখতে এসে সমস্যায় পড়ছেন আত্মীয়-পরিজনেরাও। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget