এক্সপ্লোর

Weather Today: দাবদাহ আর কতদিন? আবহাওয়ার উন্নতি কবে? বৃষ্টি কি আদৌ নামবে? কী জানাল হাওয়া অফিস

West Bengal Weather Update: গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবারের মধ্যেতাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের। তবে আপাতত মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এর সঙ্গে বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বিক্ষিপ্ত অংশে। 

দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থা করছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। 

পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম - এইসব জেলাগুলিতে গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যেকোনও জায়গায় স্বল্প সময়ের ঝড়-বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাল পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

উত্তরবঙ্গে আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার - উত্তরের এই জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কাল এবং পরশু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর - এই দুই জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই হতে পারে। বেশি সম্ভাবনা থাকবে মালদা-সহ নিচের দিকের জেলাগুলিতে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget