এক্সপ্লোর

Weather Update: সকাল থেকে রোদঝলমলে আকাশ, বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছেই

Weather Forecast: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এখন শুধুই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় বইতে পারে দমকা বাতাস। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দাপট কমলেও গরম কিন্তু কমছে না। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

টানা কয়েকদিনের বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে কিছু রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। বুধবার থেকেই কমেছে বৃষ্টি। তবে বৃষ্টি কমলেও সমুদ্র এখনও উত্তাল রয়েছে। আর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সুন্দরবনের সমস্ত উপকূল থানার পক্ষ থেকে চলেছে মাইকে প্রচার। জেলা প্রশাসনের পাশাপাশি মহকুমা ও ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। বেহাল বাঁধগুলির ওপর নজর রাখতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে আলিপুরদুয়ারে হড়পা বানের কবলে পড়ে একটি যাত্রীসহ বাস। মাদারিহাট-টোটোপাড়ার রাস্তায় সেতুহীন বাঙরি নদী পেরনোর সময় বাসটি আটকে যায়। বেশ কিছু স্কুল পড়ুয়া সহ সব যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়। 

চলতি সপ্তাহের শুরু থেকে টানা বৃষ্টি, একাধিক জেলায় বন্যা পরিস্থিতি 

অন্যদিকে, বীরভূমে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নলহাটির বিস্তীর্ণ এলাকা। রাতেই বীরভূমের জেলাশাসক বিধান রায়কে নিয়ে এলাকা পরিদর্শন করেন নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং। আজ সকালে ওই এলাকায় যান নলহাটির BDO-সহ প্রশাসনিক আধিকারিকরা। ড্রোন উড়িয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হয়। বিগত কয়েকদিনের অনবরত বৃষ্টির জেরে ঘাটাল এখনও প্লাবিত। ভোগান্তিতে সাধারণ মানুষ। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। জলে ভাসছে মালদা শহরও। মাত্র দু'দিনের বৃষ্টিতে মালদহের ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটু জল আবার কোথাও বাড়ির ভেতরে জল। জল ঢুকেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। 
জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং আত্মীয়দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget