এক্সপ্লোর

Kolkata Weather Alert: দুর্যোগে দুর্ভোগ শহরে, চাঁদনি চকে রাস্তার রেলিং ভেঙে উপড়ে গেল গাছ, সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের একদিকে বন্ধ যানচলাচল

Weather Update: শহরে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় ধরে। কলকাতার পাশাপাশি তুমুল দুর্যোগ হয়েছে সংলগ্ন জেলাগুলিতেও।

সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : বেশ কিছুক্ষণের তুমুল ঝড়বৃষ্টি। দুর্যোগের জেরে ভোগান্তিতে শহরের বিভিন্ন প্রান্ত। চাঁদনি চকে রাস্তার পাশের রেলিং ভেঙে গাছ উপরে গিয়েছে রাস্তায়। অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের একটা দিকে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় পড়ে থাকা কাজ দ্রুত সরানোর কাজে নেমেছেন পুরসভার কর্মীরা। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে জমেছে জল। জমা জলের মধ্যেই ট্রলি ঠেলে যাতায়াত করছে রোগীর পরিবার। শহরের বিভিন্ন প্রান্তের রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিনে গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও, রাস্তায় জল জমে যাওয়ায় অনেক জায়গাতেই যানজট দেখা দিয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও আজ প্রচুর বৃষ্টি হয়েছে। সেখানেও অনেক জায়গাতেই রাস্তাঘাট জলমগ্ন। 

প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ 

শহরে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় ধরে। কলকাতার পাশাপাশি তুমুল দুর্যোগ হয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, কমলা সতর্কতা জারি হয়েছে হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। রবিবারের এই ঝড়বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন শিয়ালদা, কাঁকুড়গাছি-সহ কলকাতা শহরের একাধিক এলাকা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত শুক্রবারেও সাংঘাতিক ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে। তখনও বেশ কিছু জায়গায় জল জমেছিল। তবে গাছ ভেঙে পড়ে গেলে তা সরাতে এবং জমা জল সরাতে পুরসভার কর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছেন যাতে দ্রুত রাস্তাঘাট সচল করে মানুষের ভোগান্তি কমানো যায়। 

জলদাপাড়ায় নবনির্মিত কাঠের সেতু ভেঙে পড়ে গিয়েছে। প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলদাপাড়া হলং নদীর উপর নির্মিত কাঠের সেতুটি আবার ভেঙে পড়লো জলের স্রোতে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায় এর ফলে হলং নদীর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয় কাঠের সেতু ভেঙে যায়। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে হলং নদীর কাঠের সেতু গতবছর বন্যায় ভেঙ্গে যায় পরবর্তীতে হলং সেতুতে অস্থায়ী কাঠের সেতু তৈর হয়। সেই  অস্থায়ী সেতু গতকাল রাতে ভেঙে যায়। মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজের যাতায়াত ব্যাহত। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget