এক্সপ্লোর

Weather Update : দশমীর আগেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Kolkata Weather Update : দুই দিন কি আকাশের মুখ ভার থাকবে , নাকি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি ? শেষবেলার ঠাকুর দেখা কি মাটি করতে পারে বৃষ্টি? 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : পুজোর ২ দিন পার। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অষ্টমী পেরিয়ে নবমী পড়ে গিয়েছে। কার্যত পুজোর আর বাকি একটাই দিন। তাই যার যত ঠাকুর দেখার বাকি আছে, শেষ করতে চাইবেন অনেকেই। তাই নজর থাকবে আবহাওয়ার দিকে। অষ্টমী, নবমী শুক্রবার আর শনিবার বিজয়া দশমী। এই দুই দিন কি আকাশের মুখ ভার থাকবে , নাকি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি ? শেষবেলার ঠাকুর দেখা কি মাটি করতে পারে বৃষ্টি? 

আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোর শেষ দুই দিন পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টিহীন ভাবেই কাটবে বিসর্জন পর্ব। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে খুব অল্প সময়ের জন্য। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই আপাতত নেই। রবিবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে আবার। লক্ষ্মীপুজোর আগে বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে।

অষ্টমী - নবমী তিথতে মূলত পরিষ্কার আকাশই থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও রোদ ঝলমল করবে আবহাওয়া । তাপমাত্রা স্বাভাবিক এর উপরেই, তাই ঠাকুর দেখতে বেরিয়ে গরমে হাঁসফাঁস করতেই পারেন।  বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবেই।  

শুক্রবার সকালের দিকে মূলত পরিস্কার আকাশই থাকবে কলকাতায় । কখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে গরম থেকে স্বস্তি মিলবে না । দুপুরের পর আকাশ একটু মেঘলা হতে পারে।  বিকেল বা সন্ধের দিকে কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে।  ভারী বৃষ্টি হবে না। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম থেকে রেহাই মিলবে না। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনিবার বিজয়ার দিনও। কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget