এক্সপ্লোর

West Bengal Weather Update : তীব্র তাপদাহের পর কদ্দিন থাকবে স্বস্তি ? আশার খবর দিল আবহাওয়া দফতর

উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। সোমবারও কার্শিয়ং, কালিম্পঙে বৃষ্টি হয়েছে। পাহাড়ের মুখ ঢেকেছে মেঘে।  

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রবিবার সন্ধে-রাত্তির থেকে অঝোরধারায় ভিজেছে মহানগরী (Kolkata0 । তীব্র উত্তাপের পর স্বস্তির স্নান (rain) । স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও কমেছে গরম। সকাল থেকেই শহরে বইছে ঠান্ডা। আশার খবর একটাই, আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে।

পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Met Ossice) জানাল, দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর কমবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল রাতের বৃষ্টির পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।   

উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। সোমবারও কার্শিয়ং, কালিম্পঙে বৃষ্টি হয়েছে। পাহাড়ের মুখ ঢেকেছে মেঘে।   
গত কয়েকদিন ধরে পূবালি হাওয়া ঢুকছিল রাজ্যে। তাতে জলীয় বাস্পের পরিমাণ বাড়ে। এরইমধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় ছোটনাগপুর অঞ্চলে। সেই মেঘ থেকেই স্বস্তির বারিধারা দক্ষিণবঙ্গে। 

আরও পড়ুন :

‘কাউকে টিকা দিতে বাধ্য করা যাবে না’ , জানিয়ে দিল সুপ্রিম কোর্ট


রবিবার, আবহাওয়া দফতর জানায়, সেদিন থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই মতো ভেজেও শহর কলকাতা থেকে শহরতলি। বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি, জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টি, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। 

শনিবার প্রায় ২ মাস পর স্বস্তির বৃষ্টি নামে কলকাতায়। মরশুমের প্রথম কালবৈশাখী তিলোত্তমায়। ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ কিলোমিটার বেগে বয় ঝোড়ো হাওয়া। উত্তর থেকে দক্ষিণ, শনিবাসরীয় সন্ধেয় ভেজে শহরের সর্বত্র। তবে কালবৈশাখীতে স্বস্তির সঙ্গেই, দেখা দেয় বিপত্তিও। কাল বৈশাখীর তাণ্ডবে পূর্ব মেদিনীপুরে তিন জনের মৃত্যু হয়। নন্দীগ্রামের দেবীপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় মা ও ছেলের। গাছে ডাল মাথায় পড়ে ময়নায় মৃত্যু হয় ১১ বছরের বালকের।  অন্যদিকে, একইভাবে খড়গপুরে মৃত্যু হয় এক বাইক আরোহীর। আধঘণ্টার ঝড়-বৃষ্টিতে ব্যাহত হয় বিমান পরিষেবা।  আগরতলা থেকে আসা একটি বিমান অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ে। যার জেরে কলকাতা বিমানবন্দরে ৫৫ মিনিট দেরিতে নামে ইন্ডিগোর বিমান। ঝড়ের জন্য অন্য রাজ্যে পাঠানো হয় ৩টি বিমান। যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে লাইনে গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হয় পরিষেবা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget