এক্সপ্লোর

Weather Update: দক্ষিণবঙ্গে অব্যাহত দহনজ্বালা, কবে দেখা মিলবে বর্ষার?

Monsoon Forecast: বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে দক্ষিণবঙ্গ। চাঁদিফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। অন্যদিকে বৃষ্টিতে ভাসছে উত্তরের জেলাগুলি। এরইমধ্যে বৃষ্টির পূর্বভাস রয়েছে দক্ষিণের জেলাগুলি। কিন্তু কবে দেখা মিলবে বর্ষার? এখনও তার জন্য ৪ থেকে ৫ দিন অপেক্ষা করতে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে দক্ষিণবঙ্গ। চাঁদিফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। হাওয়া অফিস সূত্রে খবর, ১৬-১৭ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী ২ দিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "দক্ষিণবঙ্গের জন্য ১৬ থেকে ১৭ তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। ১৮ বা ১৯ তারিখে গিয়ে আরও কিছুটা বাড়বে। দু'এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে দমকা হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে প্রভাব কিছুটা বেশি থাকবে। আগামী ৪-৫দিনে কিছুটা, বিশেষত দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।''

কলকাতায় ১৮ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। কলকাতায় ১৬ থেকে ১৭ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশকিছু জেলায়। উত্তরবঙ্গের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। বিহার থেকে মেঘালয় পর্যন্ত যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kasba News: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৭

সেরা শিরোনাম

West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?

ভিডিও

Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget