এক্সপ্লোর

Weather Update : আজ থেকেই তুমুল বৃষ্টি, উথাল-পাথাল হাওয়া, বজ্রপাত, এই ৪ জেলায় ঘনাচ্ছে দুর্যোগ

মঙ্গল বার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : গরমে গলদঘর্ম বাংলা। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও, স্বস্তি নেই। অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসার খবর দিল আবহাওয়া দফতর। কাল , পরশুই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা। তার ফলে আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে । আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, সপ্তাহ শুরুতেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের চার জেলা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। মঙ্গল বার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। 

উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে। সেখানে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সোম ও মঙ্গল বার  উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।  

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে,  দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে।  

আজ কলকাতার আবহাওয়া 

সোমবাপ আংশিক মেঘলা আকাশই থাকবে মহানগরে। কখনও আকাশ পুরোপুরি ঢেকে যেতে পারে মেঘে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।  তাই গরমের অস্বস্তিও থাকবে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা শহর ও শহরতলিতে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। 

সোমবার কলকাতার তাপমাত্রা কেমন থাকবে? 

সোমবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি । রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশিই । আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯১ শতাংশ। তাই গরমের সঙ্গে ঘামের অস্বস্তিও থাকবে। 

এক নজরে দেখে নেওয়া যাক কী বলছে আইএমডি-র আপডেট 

তারিখ কলকাতা, হাওড়ায় কেমন আবহাওয়া 
১৬ জুন  আকাশ আংশিক মেঘলা, মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা                 
১৭ জুন 

সাধারণত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাত                   

১৮ জুন সাধারণত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাত                   

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget