এক্সপ্লোর

Weather Update: বোধনেও সঙ্গী বৃষ্টি, পুজোর বাকি কদিনও মুখ ভার থাকবে আকাশের ?

West Bengal Weather Update: রাত পেরোলেই সপ্তমী, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? দেখুন একনজরে

কলকাতা: ভরা পুজোয় কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় বৃষ্টি হয়ে চলেছে। কোথাও খুব জোরে, কোথাও ধীরে। এদিকে জলও জমেছে কিছু জায়গায়। রাত পেরোলেই সপ্তমী, পুজোর বাকি কদিনও মুখ ভার থাকবে আকাশের ? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? দেখুন একনজরে।

আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে ৬ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৫ জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকালও কলকাতায় ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও  সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৫০ শতাংশে।

তবে,  পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়ছে অস্বস্তির পরিমাণও। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ ও ১২ই অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন, বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না, জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা

রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দেয় শরৎকাল এসে গেছে। উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে উঠেছে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা আর যখন তখন বৃষ্টি, বাঙালির মনে ভয় ধরাচ্ছি। কী হবে পুজোয়?  পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget