এক্সপ্লোর

Weather Update: ১১ জেলায় হলুদ-কমলা সতর্কতা, আজ-কাল-পরশু, টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী জানাল IMD ?

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, কাল কেমন থাকবে আবহাওয়া ? এল আইএমডির বড় আপডেট

কলকাতা: টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে, তুলনায় হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আরও পড়ুন, " দ্বিগুণ টাকা..",  জনকল্যাণ শিবির নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

কোথায় দাঁড়িয়ে মৌসমী অক্ষরেখা ?

পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে, বিহার পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে, অবস্থানকারী মৌসমী অক্ষরেখা বর্তমানে বজায় রয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলের উপর, একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। 

আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি

আইএমডি সূত্রে খবর,  দক্ষিণবঙ্গে একদিকে যেমন গরম আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। তবে এই অবস্থা দক্ষিণবঙ্গের সবজেলায় থাকবে না। কিছু জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে শুধু আজ, কাল, পরশু নয়, টানা ২২ জুন অবধি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি

 মূলত গত কয়েকদিন বৃষ্টি হলেও, রাজ্যের সবজেলায় সেইভাবে বৃষ্টি হয়নি। একাধিক জেলায় গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে যে জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, সেই জেলাগুলিতে তাপমাত্রার তারতম্য ঘটেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে এবার। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আংশিক মেঘলা আকাশ হলেই গরম ও অস্বস্তি বাড়বে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে  ঝড়ের সম্ভাবনা থাকবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। 

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মূলত এই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে হাওয়া অফিসের তরফে বারবার বলা হয়েছে, দুর্যোগের সময় বিশেষ করে বাজ পড়লে কোনওভাবেই খোলা মাঠা, বিদ্যুৎ এর খুঁটি, কিংবা জলাশয়ের কাছে না থাকতে, নিরাপদ আশ্রয়ে চলে যেতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget