এক্সপ্লোর

Weather Update: ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, ৩০ -৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টির আশঙ্কা ! চলবে দশমী পর্যন্ত

West Bengal Weather Update : আজ থেকে ফের দুর্যোগ, পঞ্চমীতে বাড়তে পারে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নিম্নচাপের প্রভাবে শহরজুড়ে বৃষ্টি, পঞ্চমী থেকে দুর্যোগ বাড়বে।
  • দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
  • উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝোড়ো হাওয়া।
  • মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, নবমী-দশমীতে দুর্যোগের আশঙ্কা বাড়ছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের শহরে মুষলধারে বৃষ্টি। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আজ থেকে ফের দুর্যোগ। পঞ্চমীতে বাড়তে পারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে দশমী পর্যন্ত। দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? জানাল আইএমডি .আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বভাস। এই ৯ জেলাতে ঘণ্টায় ৩০ -৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের এই ৯টি জেলা হল, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও নদিয়ায়। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-মূলত এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন, গুলি গুনে প্যাকেটে ভরছেন নানুরের TMC কর্মী ! ভিডিও ভাইরাল, তীব্র কটাক্ষ শুভেন্দুর, 'মমতার দুয়ারে কার্তুজ প্রকল্প চালু

কাল পঞ্চমীতে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি উপকূল সহ সংলগ্ন চার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে মেঘলা আকাশ দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলিতেও। তবে ক্রমশ কমবেই বৃষ্টির পরিমাণ। নবমী এবং দশমীতে দুর্যোগের আশঙ্কা। মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে মেঘলা আকাশ দিনভর কয়েক পশলা বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূলের জেলাতে। অষ্টমীতে আরো একটি ঘূর্ণাবর্ত  বঙ্গোপসাগরে!! নবমীর রাত থেকে কি বাড়বে দুর্যোগ। পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা।

 দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতে। কলকাতাতেও মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।উত্তরবঙ্গে আগামীকাল দুই জেলাতে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।‌ মালদা ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংথেকে মালদা সব জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পার্বত্য এলাকার জেলাগুলিতে। ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

 কলকাতায় আজ সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে বেলার দিকে আংশিক মেঘলা এবং মেঘলা আকাশ হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক পশলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে।আজ শুক্রবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার দিনভর মূলত মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবার বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস বইতে পারে। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে দু-এক পশলা। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget