এক্সপ্লোর

Weather Update: পঞ্চমীতেও বৃষ্টি ? রাজ্যের ৯ জেলায় সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

West Bengal Weather Update on Durga Puja: পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

কলকাতা: পঞ্চমীতেও কি হবে বৃষ্টি ? ছাতা মাথায় নিয়েই কি দেখতে হবে ঠাকুর ? মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে হলুদ সতর্কতা। মোটের উপর আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে।

আইএমডি সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলায় দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়ছে অস্বস্তির পরিমাণও। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ ও ১২ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

পুজোতে ঠাকুর দেখায় তেমন বিঘ্ন ঘটাবে না বৃষ্টি। চতুর্থীর দিন সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর কদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দেয় শরৎকাল এসে গেছে। উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে উঠেছে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা আর যখন তখন বৃষ্টি, বাঙালির মনে ভয় ধরাচ্ছি। কী হবে পুজোয়? অবশেষে মিলল সুখবর। পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, বৃষ্টির সম্ভাবনা কমার পাশপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তিও। তাই বৃষ্টির জন্য না হলেও রোদের হাত থেকে বাঁচতে ছাতা নিয়েই ঠাকুর দেখতে বেরোতে হবে রাজ্যবাসীকে। একদিকে যখন উৎসবের আবহ, অন্যদিকে তখন ভাঙনের করাল ছায়া গ্রাস করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামকে। তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। তলিয়ে যাচ্ছে আস্ত গাছ।

আরও পড়ুন, 'কারা হবেন RG করের হাউস স্টাফ? ঠিক করত আশিসই', ধৃত TMCP-র নেতার ১১ দিনের CBI হেফাজত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget