এক্সপ্লোর

Weather Update : মাঝ জুনেও ফুটন্ত কড়াই বঙ্গের ৩ জেলা, জারি কমলা সতর্কতা, আপনার জেলাও তালিকায় ?

Weather Report Today : কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে হয়েছে ৩০.১ ডিগ্রি। শুক্রবার  দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেড়ে হয় ৩৫ ডিগ্রি।

ঝিলম করঞ্জাই, কলকাতা :  দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) আজও চলবে তাপপ্রবাহ ( Heat Wave )। বেলা হতে না হতেই দমবন্ধ গরমে হাঁসফাঁস করছে শহর থেকে জেলা। এর মধ্যে  স্বস্তির কোনও কথাই শোনাতে পারছে না আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শেষের জন্য সামান্য আশার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। 

তাপপ্রবাহ কোথায় কোথায় 

  • বৃহস্পতিবারই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
  • তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমানে।

    আবহাওয়া অফিসের পরামর্শ, তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়া এড়াতে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বেরোবেন না। বেরতে হলে সঙ্গে রাখুন জল ও ছাতা। শরীরকে হাইড্রেটেড রাখতে বেশি বেশি করে জল খেতে হবে, পরামর্শ চিকিৎসকদের। 

    আবহাওয়া দফতর জানাচ্ছে, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিকেলের দিকে বজ্র বিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে হয়েছে ৩০.১ ডিগ্রি। শুক্রবার  দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেড়ে হয় ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সকালে ছিল ৬৬ শতাংশ। বেলা বাড়লে ৪৭ শতাংশ হয়।

    অন্য়দিকে, উত্তরবঙ্গে ১৭ জুন পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার ও দার্জিলিংয়ে বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা ও সঙ্কোশ নদীর জলস্তর বাড়বে। নীচু জায়গায় জল জমতে পারে। কোথাও কোথাও কোথাও ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।   

    আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার ১৪ জুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিয়ের পার্বত্য  এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।   

    আরও পড়ুন :

    দহনজ্বালা থেকে নেই মুক্তি, সাময়িক স্বস্তি দেবে ঝমঝমিয়ে বৃষ্টি, আজ দুপুরের পর কোথায় ধারাপাত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget