এক্সপ্লোর

West Bengal Weather : আকাশে কালো মেঘের আনাগোনা শুরু, কালীপুজোতেও কলকাতায় বৃষ্টি-শঙ্কা

আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কোনো কোনো জেলার দু'এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে।   

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দানার প্রভাব কেটে যাওয়ার পর থেকেই মোটামুটি ঝলমলে আবহাওয়াই ছিল বঙ্গে। আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস ছিল, কালীপুজোতেও থাকবে শুষ্ক আবহাওয়া। তবে আপাতত আবহাওয়ার অফিস জানাচ্ছে, ভূত চতুর্দশী থেকেই হালকা বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। তাই যাঁরা নিশ্চিন্তে বাজি রোদে দেবেন ভাবছিলেন, তাঁদের সে আশাপূর্ণ নাও হতে পারে।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফের বদলাবে আবহাওয়া। শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। কালীপুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কোনো কোনো জেলার দু'এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে।   

এরই মধ্যে খুশির খবর, কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে। কালীপুজোয় কলকাতায়  হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভাইফোঁটায় ভাল আবহাওয়া থাকবে। সেই সঙ্গে  উত্তরবঙ্গের  উপরের পাঁচ জেলাতেও কালী পুজোয় বৃষ্টি হতে পারে। নভেম্বরের শুরুতে এরকম আবহাওয়াই থাকবে।  নভেম্বরের শুরু থেকেও অল্প অল্প করে নামতে পারে পারদ। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা কমে শুষ্কতা আসবে। বাতাসই জানান দেবে , শীত এসে গেছে।  

বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার,কালীপুজোর দিন , হালকা বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে।কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতায় বুধবার  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৪ শতাংশ। 

অন্যদিকে বুধ ও বৃহস্পতিবার,উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ  হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। । বৃষ্টি হবে দার্জিলিং,কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার,  জলপাইগুড়ি,  উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। 

আরও পড়ুন :

ভূত চতুর্দশীর সঙ্গে ভূত-প্রেতের আদৌ সম্পর্ক আছে ? ১৪ শাকের ভাবনাই বা কোথা থেকে? জানালেন বিশেষজ্ঞ

 

 
 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget