এক্সপ্লোর

West Bengal Weather : ৯ জেলায় দুর্যোগের আশঙ্কা! উত্তাল ঝোড়ো হাওয়া, ঝমঝমিয়ে বৃষ্টি চলবে সারা সন্ধে

Weather Update:  বজ্রঝড়, বজ্রপাত এবং ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে কোথায় কোথায়?

আপাতত তীব্র গরম থেকে স্বস্তি । টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়-জলের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার তা তীব্র হতে পারে। পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের বিস্তারিত পূর্বাভাস ও সতর্কতা দিয়েছে আইএমডি-কলকাতা। 

প্রবল বৃষ্টির সঙ্কেত রয়েছে  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে । উত্তর দিনাজপুর জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে বিশেষ সতর্কতা জারি করেছে। এই দিনটি  সবচেয়ে সতর্কতার দিন, বলে উল্লেখ করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। বাকি জেলাগুলিতে এক বা দুই স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • এছাড়া ঝড়, বজ্রপাত এবং ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
  • দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই স্থানে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। 
  • উত্তর দিনাজপুর জেলায় ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় হতে পারে।

আগামীকাল বুধবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এক বা দুই স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এরপর বৃহস্পতিবার  (২৬-০৩-২০২৬ ) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।  বজ্রঝড়, বজ্রপাত এবং ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

অন্যদিকে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। আজ,  ২৪-০৩-২০২৬ তারিখে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

বৃহস্পতিবার (২৫-০৩-২০২৬), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা খুবই বেশি।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget