এক্সপ্লোর

Weather Update: আজই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কখন থেকে কোন কোন জেলা ভিজবে ? কী খবর তাপপ্রবাহের ?

Heat Wave: বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প-পূর্ণ হাওয়ার দাপট। তবে সেই সেই বৃষ্টি তাপপ্রবাহকে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা : তীব্র দাবদাহে (Hot Weather) জ্বলছে বাংলা। কবে, মিলবে স্বস্তি ? বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। সেই অপেক্ষার হয়তো এবার অবসান হতে চলেছে। আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই বলছে হাওয়া অফিস। কলকাতাতেও  সামান্য বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। ফলে, সন্ধের পর পারদ (Heatwave) নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। তবে ভালভাবে বৃষ্টি শুরু হতে রবিবার হয়ে যাবে। রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত পাঁচদিনের অনুপাতে কিছুটা নিম্নগামী। 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল বিকেল থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে রাজ্যের অধিকাংশ জেলা। যদিও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় আজ ও কাল তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে আজ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain in Bengal) হতে পারে। কলকাতাতেও বিকেলে আজ সামান্য বৃষ্টি হতে পারে। 

উত্তরে পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে। প্রতিদিন এর ব্যাপ্তি ও পরিমাণ বাড়বে। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ কিছুটা কমবে । হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ ৪ মে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আজ  দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার, ৬ মে থেকে  রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। কারণ, পশ্চিমা বাতাসের দাপট কমবে। বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প-পূর্ণ হাওয়ার দাপট। তবে সেই সেই বৃষ্টি তাপপ্রবাহকে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার ওপর। আজও দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধের পর হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে। ৭ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। 

আজ শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। পরবর্তী সময়ে বিকেল থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget