এক্সপ্লোর

Weather Update: উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস; দুর্যোগের আশঙ্কা কোথায়?

West Bengal Weather: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Weather Update) উপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাসের পূর্বাভাসও। 

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ। সপ্তাহজুড়েই দিনভর মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস।বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতেই বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে।  

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

  • আজ মঙ্গলবার বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস।
  • বুধবার ও  বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। 
  • শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 
  • উইকেন্ডে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া: 

  • আজ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। 
  • বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। 
  • শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 
  • শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

কলকাতার আবহাওয়া: প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা।  বৃষ্টিতে সাময়িক স্বস্তি; বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.৮ মিলিমিটার।

মৎস্যজীবীদের সতর্কবার্তা:

নিম্নচাপ বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget