এক্সপ্লোর

West Bengal Police Recruitment: রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগ, পরীক্ষা সূচি ঘোষণা বোর্ডের

West Bengal Police: ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিথ দিতে হবে আবেদনকারীকে।

কলকাতা: মহিলা কনস্টেবল পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ (West Bengal Police 2023)। ইতিমধ্যেই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) তরফে প্রকাশ করা হল পরীক্ষা সূচি। অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in –এ গিয়ে দেখা যাবে সম্পূর্ণ সূচি।

পরীক্ষা সূচি প্রকাশ: আগামী বছর ২১ জানুয়ারি মহিলা কনস্টেবল পদের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা। ওয়েবসাইটেই মিলবে অ্যাডমিট কার্ড। ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিথ দিতে হবে আবেদনকারীকে।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

  • প্রথমে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাই wbpolice.gov.in.- এ যেতে হবে।
  • হোম পেজে ‘Recruitment’ ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপরই অ্যাডমিট কার্ডের লিঙ্ক আসবে।
  • অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।
  • এরপরই স্ক্রিনে দেখা যাবে অ্যাডমিট কার্ড।
  • ভবিষ্যতের প্রয়োজনে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

পরীক্ষায় কোন কোন নিয়ম মানতে হবে?

  • পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না।
  • ব্লুটুথ ডিভাইস সহ পোর্টেবল স্ক্যানার, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
  • হাই-হিল জুতো পরা যাবে না।
  • সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা যদি কেউ না মানেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগের বিজ্ঞপ্তি জারি NIA-এর: একাধিক শূন্যপদে নিয়োগ করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA Recruitment 2023)। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে এই নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১১৯। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা https://nia.gov.in/. ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। গত ২২ ডিসেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করার ৬০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। ৪৩ জন ইন্সপেক্টর, ৫১ জন সাব ইন্সপেক্টর, ১৩ জন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং ১২ জন হেড কনস্টেবল নিয়োগ করা হবে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jobs And Recruitments: নিয়োগ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া, শূন্যপদ কত? কোন কোন পদে হবে নিয়োগ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget