এক্সপ্লোর

West Bengal Weather Update : আজও টিপটিপ থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

Weather Today : রাজ্যজুড়ে তাপমাত্রা কমেছে পারে ঝড় বৃষ্টিপাতের জন্য। ফের মঙ্গল ও বুধবার  তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা :পূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়ছে।  উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার অবধি।  রাজ্যজুড়ে তাপমাত্রা কমেছে পারে ঝড় বৃষ্টিপাতের জন্য। ফের মঙ্গল ও বুধবার  তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। 

 আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা ছত্তীসগড়ের বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে। অসমে ও রাজস্থানে ঘূনাবর্ত রয়েছে।  আবহাওয়া দফতর জানাচ্ছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে । ১০ এপ্রিল বুধবার এবং ১৩ই এপ্রিল শনিবার এই দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢুকবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

 দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। হালকা ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই। হতে পারে বজ্রপাতও। দিনের তাপমাত্রা আগের থেকে কমেছে। মঙ্গলবার ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।  মঙ্গলবারে চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায় । সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

 উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গের  উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।  বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

 কলকাতার আবহাওয়া 
মূলত মেঘলা আকাশই রয়েছে শহরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে  কলকাতায়।  মঙ্গল ও বুধবার  সোমের থেকে সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।  থাকবে  ৩৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে।  মঙ্গলবার, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৪০ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। 

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget