এক্সপ্লোর

Kolkata Weather Update : আজও হালকা বৃষ্টিতে ভিজতে পারে শহর, পুজোর আগেই আবহাওয়া-বদল?

Weather Update : বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে পুজোর দিনগুলিতে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য আরামদায়ক হতে পারে। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  সোমবার চতুর্থী। ইতিমধ্যেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে থিকথিকে ভিড়। নতুন ব্যাগ, অ্যাকসেসরিজের সঙ্গে পুজো পরিক্রমার সঙ্গী ছাতাও। চতুর্থী , পঞ্চমী কি ভাসবে বৃষ্টিতে ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাও দফতর জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনও কোনও জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে পুজোর দিনগুলিতে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য আরামদায়ক হতে পারে। 

পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটানা বৃষ্টিও হবে না কোথাওই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

আবহাওয়া দফতরের তরফে সুখবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । সোমবার শুধুমাত্র উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। 

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।  সোমবার বৃষ্টির সতর্কতা রয়েছে  কোচবিহার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

সকালের দিকে মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতায় ।  বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সোমবার দুপুরের পর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ১১ ও ১২ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget