Weather Update: শীতের বিদায় পর্ব শুরু, ফাল্গুনের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি
West Bengal Weather: বুধবার থেকে বৃষ্টি শুরু উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শীত বিদায় পর্ব শুরু। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। একাধাক্কায় প্রায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস।
বুধবার থেকে বৃষ্টি শুরু উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। আজ, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবারের মধ্যে ফের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল এবং সন্ধেয় মনোরম পরিবেশ বজায় থাকবে। দিনের বেশিরভাগ সময় ক্রমশ উধাও হবে শীত।
নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসবে ১৭ ই ফেব্রুয়ারি সোমবার। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। রয়েছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা। পূর্বাভাস মতো আজ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব বাতাসে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসা শুরু হবে। সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
বুধবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
- বুধবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলিতে। মূলত বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশা। শুষ্ক আবহাওয়া। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী দু-তিন দিনে।
কলকাতার আবহাওয়া:
রবিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ।
এদিকে ফাল্গুনের শুরুতে ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত ডায়মন্ড হারবারের জনজীবন। সকাল থেকে ঘন কুয়াশার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গণ পরিবহনে। সকাল থেকে বন্ধ ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরের ফেরি পরিষেবা। দেরিতে ছাড়ছে ডায়মন্ড হারবার লাইনের ট্রেনও। সড়কপথে খুব ধীর গতিতে আলো জ্বালিয়ে চলছে বাস, অটো। দৃশ্যমানতা খুব কম। বেলা বাড়লেও কুয়াশার দাপট কমার কোনও লক্ষণ নেই।
আরও পড়ুন: RG Kar News: খারাপ মেশিন, চূড়ান্ত দুর্ভোগ রোগীদের; ফের শিরোনামে আরজি কর
Before You Go
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম






















