এক্সপ্লোর

West Bengal Weather Update: উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ, কিন্তু দক্ষিণবঙ্গে শীত উধাও কেন?

Weather Forecast:খুব সকালে ও সন্ধ্যায় শীতভাব থাকলেও বাকি দিনভর কার্যত উধাও শীতের আমেজ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কুড়ি ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। সামান্য কমলেও স্বাভাবিকের তিন ডিগ্রি উপরে কলকাতার পারদ। কলকাতা সহ জেলায়  তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে। পশ্চিমের জেলা থেকে অন্য জেলা তাপমাত্রা বেড়েছে সব জেলাতেই। খুব সকালে ও সন্ধ্যায় শীতভাব থাকলেও বাকি দিনভর  কার্যত উধাও শীতের আমেজ। জেলায় জেলায় অনেকটাই কমেছে শীতের আমেজ। ২৪ ঘন্টায় একই রকম থাকবে তাপমাত্রা।

আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ।  শীতের আমেজ অনেকটাই কমেছে। বেলা বাড়তেই শীত ভাব উধাও। আবার সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। অর্থাৎ কলকাতায় দিন ও রাতের দুই তাপমাত্রাই স্বাভাবিকের ওপরে এখনো।

দক্ষিণবঙ্গে শীত উধাও:
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে একই রকম পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গে শীত উধাও। উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকলেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও পরবর্তী দু-তিন দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। ফের শীতের আমেজ ফিরবে। আপাতত জাঁকিয়ে শীতের কোনোও সম্ভাবনা নেই।

রবিবার দক্ষিণ আন্দামানসাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভবনা। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে।

https://city.imd.gov.in/ - থেকে পাওয়া তথ্য অনুসারে , আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে এই রকম।


West Bengal Weather Update: উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ, কিন্তু দক্ষিণবঙ্গে শীত উধাও কেন?

 আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন?

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। 
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।  
 কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। 
 জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।  

আরও পড়ুন: গঙ্গা থেকে দিনে-দুপুরে বালি চুরি, মহকুমা শাসকের কাছে নালিশ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget