এক্সপ্লোর

West Bengal Weather Updates: পুজোর শেষ লগ্নেও বৃষ্টি, দ্বাদশী দুর্যোগের পূর্বাভাস, ভাসতে পারে কলকাতা-সহ এই জেলাগুলি

Weather Updates: এবছর পুজোর শেষ বেলাতেও নিম্নচাপ চোখ রাঙাচ্ছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • দশমী-একাদশীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • উপকূলীয় এলাকায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা: রক্ষে নেই পুজোর শেষ বেলাতেও। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। (West Bengal Weather Updates)

এবছর পুজোর শেষ বেলাতেও নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ ও আগামী কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দ্বাদশীর পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather Updates)

বঙ্গোপসাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম অভিমুখে নিম্নচাপ এগোচ্ছে এই মুহূর্তে। আজই সেটি ভারী নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদরা। ওড়িশার দক্ষিণ প্রান্তে গিয়ে অবস্থান করবে নিম্নচাপটি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারীত বৃষ্টিও হতে পারে। বঙ্গোপাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বিশাখাপত্তনম থেকে ৫০০ এবং পারাদ্বীপ থেকে ৪০০ কিলমিটার দূরে অবস্থান করছে। সেই আবহেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়।

কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝে থামলেও, বৃষ্টি হয়ে চলেছে। আজ দুর্গাপুজোর শেষ দিন, দশমী। আজ প্রতিমা নিরঞ্জনের দিন। এমনিতেই বিষণ্ণতার সুর আকাশে-বাতাসে। তার উপর বৃষ্টি আরও বিষণ্ণতা বয়ে এনেছে। তা সত্ত্বেও মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে। বৃষ্টির জন্য দেবীকে বরণের সুযোগ হাতছাড়া করতে নারাজ তাঁরা। এখনও রাস্তায় রয়েছেন বহু মানুষ। রাতভর ঘুরে এখনও বাড়ি ফেরেননি তাঁরা।

দুর্যোগ আঁচ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে এই চার জেলায়। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার দুর্গাপুজোর কার্নিভালের দিন বৃষ্টি কমবে। আগামীকাল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget