এক্সপ্লোর

Cyclone Remal Updates: আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল', ঘনিয়ে আসছে ল্যান্ডফলের সময়, কলকাতায় তুমুল বৃষ্টি শুরু

Cyclone Remal: ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু।

কলকাতা: গত দেড় দশকে একের পর এক ঘূর্ণিঝড়ের (Cyclone) সাক্ষী থেকেছে বাংলা। এবার ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপাদাপি। সময় যত এগোচ্ছে আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সকাল ১১.৩০টা নাগাদ সাগর দ্বীপ থেকে রেমালের দূরত্ব ছিল ২১০ কিমি। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার।                               

মৌসম ভবনের তরফে বলা হয়েছে,  আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে বাংলাদেশের মঙ্গলার কাছে। 

ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু। এদিকে, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই গঙ্গায় জলস্তর হতে পারে ১৬ ফুটের বেশি। এর জন্য দুপুর দেড়টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। দুপুর ৩টেয় গঙ্গার জলস্তর হবে সবথেকে বেশি। এই সময়ে কলকাতায় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকছে।

আরও পড়ুন, আয়লা, আমফান, ইয়াস, এবার রেমাল, মে মাস যে কারণে ঘূর্ণিঝড় প্রবণ

এদিকে, রেমাল সতর্কতায় কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। আজ বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর । ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান।                                   

পাশাপাশি, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায়। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: “বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget