এক্সপ্লোর

Cyclone Remal: আয়লা, আমফান, ইয়াস, এবার রেমাল, মে মাস যে কারণে ঘূর্ণিঝড় প্রবণ

Cyclone Remal Updates: আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

কলকাতা: আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রবিবার রাতেই ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। গত কয়েক বছরে এই নিয়ে পঞ্চম বার মে মাসে দুর্যোগের খাঁড়া নেমে আসছে পশ্চিমবঙ্গের উপর। এর আগে, ২০০৯ সালে আয়লা, ২০১৯ সালে ফণী (এপ্রিল-মে), ২০২০ সালে আমফান এবং ২০২১ সালে ইয়াস, মে মাসেই একের পর এক ঘূর্ণিঝড় নেমে আসে। এবারও মে মাসেই ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ নেমে আসতে চলেছে। (Cyclone Remal)

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। রবি থেকে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শহর কলকাতা থেকে জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া এবং কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। (Cyclone Remal Updates)

এর আগে, ২০০৯ সালের ২৫ মে রাজ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আয়লা, যার সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার। ২০২১ সালের ২৬ মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস, যার সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার ছিল। আমফান সুপার সাইক্লোনে পরিণত হয়, বঙ্গীয় ব-দ্বীপে আছড়ে পড়া সবচেয়ে তীব্র গতির ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত সেটিই। ২০২০ সালের ২০ মে আমফান আছড়ে পড়ে। এই তিন ঘূর্ণিঝড়ের প্রকোপেই সুন্দরবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ২০১৯ সালে ফণীর প্রকোপে ওড়িশায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলেও, বাংলাতেও তার প্রভাব পড়ে। 

আরও পড়ুন: Cyclone Remal Landfall: আজ রাতেই আছড়ে পড়বে রেমাল, কলকাতা-সহ আর কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা জানুন

কিন্তু বেশির ভাগ ঘূর্ণিঝড় মে মাসেই কেন আঘাত হানে? আবহবিদরা জানিয়েছেন, বর্ষার আগে (এপ্রিল-জুন) এবং বর্ষার পর (অক্টোবর-ডিসেম্বর) ভারত মহাসাগরের উত্তরের অংশ স্পর্শকাতর হয়ে ওঠে। এই সময় যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তার ক্ষমতা অন্য ঘূর্ণিঝড়ের থেকে বেশি হয়। কারণ এই সময় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এর ফলে নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়।  বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমান তাপমাত্রা এই মুহূর্তে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর রয়েছে।

এক দিকে উচ্চ তাপমাত্রা, অন্য দিকে, অনুকুল বাতাস, দুইয়ে ভর করেই ঘূর্ণিঝড় রেমালের শক্তিবৃদ্ধি ঘটেছে। পূর্ণশক্তিতে সেটি আছড়ে পড়লে এবারও সুন্দরবনের প্রভূত ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। কলকাতা বন্দরের পরিসংখ্যান বলছে, রবিবার রাত ১১টা নাগাদ জোয়ারের সম্ভাবনা রয়েছে, সেই সময় ঢেউয়ের উচ্চতা ৫ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ওই সময়ের আশেপাশে রেমাল আছড়ে পড়লে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে আশঙ্কা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget