এক্সপ্লোর

West Burdwan: বন্ধুকে বাঁচাতে গিয়ে সালানপুরে নদীতে ডুবে মৃত্যু কিশোরের

রূপনারায়ণপুরের বাসিন্দা ছয় কিশোর আজ মাইথন সংলগ্ন বৃন্দাবন ঘাটে ঘুরতে গিয়েছিল...

কৌশিক গাঁতাইত, সালানপুর: নদীতে ডুবতে থাকা বন্ধুকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার বরাকর নদীর বৃন্দাবন ঘাটে। 

পুলিশ জানিয়েছে, রূপনারায়ণপুরের বাসিন্দা ছয় কিশোর আজ মাইথন সংলগ্ন বৃন্দাবন ঘাটে ঘুরতে যায়। সেখানে নদীতে স্নান করতে নামে সৌভিক নামে এক কিশোর। 

সে ডুবে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে জলে নেমে পড়ে যশরাজ তেওয়ারি ও আরও এক বন্ধু। তিনজনেই ক্রমে তলিয়ে যেতে থাকলে সেখানে উপস্থিত গ্রামবাসীরা উদ্ধারে নেমে পড়ে। 

তিনজনকেই উদ্ধার করা হয়। কিন্তু, যশরাজকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এর আগে, স্বাধীনতা দিবসের আগের দিন, আর্থাৎ ১৪ অগাস্ট, দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যান বোলপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল দাস। 

মাসির ছেলের সঙ্গে শনিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজে দামোদরের বর্ধমান ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে যান বছর ঊনিশের বিশাল। 

গত ১৩ তারিখ বসিরহাটের স্বরূপনগরে ইছামতীর খাল থেকে উদ্ধার হয় আইটিআই পড়ুয়ার দেহ। অন্যত্র খুন করে দেহ এখানে ফেলা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। 

পরিবারের দাবি, গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিলেন উৎপল বিশ্বাস নামে ওই যুবক। মোবাইল ফোন বন্ধ ছিল। এদিন স্বরূপনগরের তেঁতুলিয়ায় ইছামতীর খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। 

পুলিশ সূত্রে খবর, চোয়ালে আঘাতের চিহ্ন ছিল। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। 

তার আগের দিন, অর্থাৎ ১২ তারিখ খয়রাশোলের লোকপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার। আহত হয় তাদের আরও এক সঙ্গী। 

স্থানীয় সূত্রে খবর, ওইদিন সকাল ৯টা নাগাদ কোচিং সেন্টার থেকে বাইকে চড়ে ফিরছিল বছর পনেরোর তিন স্কুল পড়ুয়া। লোকপুরের বারাবন জঙ্গলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক। পুলিশ জানিয়েছে, কারও মাথায় হেলমেট ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget