এক্সপ্লোর

West Burdwan: দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান

West Bengal News: কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই বিপর্যস্ত খনি অঞ্চল। প্রবল নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধে থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন জেলা (West Burdwan)। কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে ভাসল অন্ডালের বহু এলাকা। জলমগ্ন হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ স্থানীয়দের।  এদিকে অন্ডাল বিমানবন্দরে বাতিল করা হয় ৪টি উড়ান।

প্রবল বর্ষণে ভাসল অন্ডাল : কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই বিপর্যস্ত খনি অঞ্চল। প্রবল নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধে থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আর বৃষ্টি হলেই খনি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধসের আশঙ্কা। পাশাপাশি জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভারী বর্ষণের জেরে বাড়িঘর রাস্তাঘাট ভেসেছে জলে। এক হাঁটু জলে রাস্তায়, যান চলাচল বিপর্যস্ত। বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ায় বাড়িতেও ঢুকেছে জল।                                                  

শুক্রবার ভোর বেলা অন্ডালের খান্দরা পঞ্চায়েত অফিসের সামনের রাস্তা থেকে শুরু করে প্রায় বেশ কয়েকটা বাড়ি জলমগ্ন। নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা সুনীল কুমার বর্ণওয়াল ও মহম্মদ সেলিমরা জানান, প্রত্যেকবারেই ভোটের আগে এলাকার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার ঠিক করার আশ্বাস দেয় রাজনৈতিক দল। কিন্তু ভোট পেরোলেই আর দেখা পাওয়া যায় না। সিদুলি এলাকার খানদরা পঞ্চায়েত সংলগ্ন অঞ্চলের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ একটু বৃষ্টি হলেই রাস্তার উপর জল জমে যায়। বিপর্যস্ত এলাকা। স্থানীয়রা জানান, এত বৃষ্টিপাতের কারণে, এলাকার প্রায় ১০ থেকে ১২টি বাড়ি জলমগ্ন। সারারাত এই প্রবল বৃষ্টিতে সাংঘাতিক সমস্যায় কাটিয়েছেন তাঁরা। এর আগেও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল, এলাকার নিকাশিনালা সাফাই করার বিষয়ে। কিন্তু কোনও কাজ না হওয়ায় আজ দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, অন্তত শাসকদলের পঞ্চায়েত প্রধান বা এই মুহূর্তে তাদের এলাকা পরিদর্শন করুক। গতকাল রাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এলাকায় কোনও শাসকদলের প্রতিনিধিকে দেখা যায়নি বলে অভিযোগ।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura News: জলের তলায় বিঘার পর বিঘা জমি, লাগাতার বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget