এক্সপ্লোর

West Burdwan: অন্ডালে যাত্রীবাহী বেসরকারি বাস থেকে উদ্ধার বেআইনি কয়লা

West Burdwan News: এবার যাত্রীবাহী বাস থেকে! পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার অন্ডাল মোড়ের কাছে, আসানসোল থেকে বর্ধমানগামী এই বাসটিকে দাঁড় করানো হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের অন্ডালে যাত্রীবাহী বেসরকারি বাস থেকে বেআইনি কয়লা উদ্ধার করল পুলিশ। কে বা কারা বাসে পাচারের উদ্দেশে কয়লা তুলেছিল, তা স্পষ্ট নয়। জরিমানা করা হয়েছে বাসের চালককে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

গরু ও কয়লা পাচারকাণ্ডে, সিবিআই-ইডি’র তদন্ত নিয়ে, তোলপাড় রাজ্য। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ইসিএলের বর্তমান ও প্রাক্তন কর্তা, নিরাপত্তা আধিকারিক ও কয়েকজন ব্যবসায়ী।  অন্যদিকে, আবার কয়লাকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিআইডি’ও। কিন্তু, এতসবের পরও কি


থামেনি অবৈধ কয়লা পাচার? প্রশ্নটা উঠছে, কারণ পশ্চিম বর্ধমানের অন্ডালে ফের পাচারের সময় উদ্ধার হল  কয়লা! এবার যাত্রীবাহী বাস থেকে! পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার অন্ডাল মোড়ের কাছে, আসানসোল থেকে বর্ধমানগামী এই বাসটিকে দাঁড় করানো হয়। বাসের ছাদ, সিটের নীচে এবং বাঙ্কারে রাখা ছিল কয়লা। পুলিশ সূত্রে দাবি, প্রায় ২ টন কয়লা উদ্ধার হয়। এদিকে, আসানসোলে বেআইনি কয়লা উদ্ধার নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর 

পশ্চিম বর্ধমানের বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক জিতেন চট্টোপাধ্যায় বলেন, ''কয়লাকাণ্ডে এত গ্রেফতার হল, তারপরও এইভাবে কয়লা পাচার হচ্ছে...তৃণমূলের মদত না থাকলে এ সব হয় না।'' অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ তৃণমূল নেতা ও পূর্ত কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেন, ''মিথ্যে অভিযোগ, পুলিশ ধরেছে এতেই প্রমাণ হয়, আমাদের মদত থাকে না।''

একদিকে সিআইডি, অন্যদিকে ইডি-সিবিআই। কয়লাকাণ্ডে এতগুলি এজেন্সির তদন্তের জন্যই কি কয়লা পাচারের কৌশল বদলাচ্ছে পাচারকারীরা? তাই কি ট্রাকের বদলে যাত্রীবাহী বাসে কয়লা পাচারের চেষ্টা? এই প্রশ্নও তুলে দিয়েছে বৃহস্পতিবারের ঘটনা।

উল্লেখ্য, কয়লাকাণ্ডে ইডি-সিবিআইয়ের তদন্ত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী, শ্যালিকা, মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ নিয়ে শাসক-বিরোদী দড়ি টানাটানি এখন চরমে। গরু পাচার থেকে, কয়লা পাচার নিয়োগ দুর্নীতি থেকে চিটফান্ড কেলেঙ্কারি CBI-ED’র তদন্ত ঘিরে নানা ইস্যুতে যখন তৃণমূলকে বাংরবার বিদ্ধ করছে বিজেপি।

কিছুদিন আগে, কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে CID তলব করা হয়েছিল। সূত্রের খবর, অন্ডালের একটি পুরনো মামলায় তাঁকে ডাকা হয়েছিল। যদিও হাজিরা এড়িয়েছিলেন জিতেন্দ্র। সূত্রের খবর, চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্ডাল পড়ে না। সেইসঙ্গে জিতেন্দ্র জানিয়েছেন, তিনি আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র। অন্ডাল আসানসোল পুর এলাকার মধ্যেও পড়ে না। এই প্রেক্ষিতে আড়াই বছরের পুরনো অন্ডালের একটি মামলায় কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হবেন। হাইকোর্ট যে নির্দেশ দেবে, সেই মতোই তিনি চলবেন।

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget