এক্সপ্লোর

Raniganj News: দুর্ঘটনায় জখম ২ DYFI কর্মীকে হাসপাতালে ভর্তি করালেন TMC নেতা, জমা দিলেন প্রাথমিক টাকাও

TMC Leader Help DYFI: পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ DYFI কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন। জমা করলেন প্রাথমিক টাকাও। সিপিআইএমের জেলা আইনজীবী শাখার সদস্য বললেন 'আমরা অভিভূত...'

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: সৌজন্যের রাজনীতি তৃণমূলের (TMC)। পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ ডিওয়াইএফআই কর্মীকে (Injured DYFI Worker) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন। জমা করলেন প্রাথমিক টাকাও। হাসপাতালে দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন জেলা তৃণমূলের সভাপতি। খুশি বাম নেতৃত্ব।

ঠিক কী হয়েছিল ?

রবিবার রানিগঞ্জে ব্যক্তিগত কাজ সেরে গৌতম রুইদাস ও সঞ্জয় রুইদাস বাইক নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি ১২ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে ধাক্কা মারে। গৌতম রুইদাসের পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সঞ্জয় রুইদাস ও অল্পবিস্তর আহত হয়। এই দুজনকে জাতীয় সড়কের ওপর পড়ে থাকতে দেখে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দেন, তাঁর মেয়ে। আসানসোলের নিঘা এলাকায় দলের রক্তদান কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন জেলা তৃণমূল সভাপতি। মেয়ের কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন।

সৌজন্যের রাজনীতি তৃণমূলের

পুলিশের অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে দুজনকে নিয়ে যান। গৌতম রুইদাসকে এবং সঞ্জয় রুইদাসের চিকিৎসার প্রাথমিক খরচের জন্য পঞ্চাশ হাজার টাকা জমাও করেন তিনি। দীর্ঘক্ষণ তাঁদের চিকিৎসার তদারকীয় করেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,'মেয়ের কাছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। পুলিশ খুব তৎপরতার সাথে তাঁদের  সাহায্য করেছেন। গৌতম রুইদাসের অবস্থা আশঙ্কাজনক। তাঁর দুটি পা নষ্ট হয়ে গিয়েছে। সঞ্জয় রুইদাস স্থিতিশীল রয়েছে বলেও তিনি জানান। কোনও দল দেখে আমরা রাজনীতি করি না মানুষের বিপদে আমরা সব সময়ই থাকি।তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে', বলেও জানান। 

আরও পড়ুন, চেন্নাইয়ে চড়ল পেট্রোল ও ডিজেলের দর, কলকাতায় লিটার প্রতি কত ?

'মানুষ হিসাবে উনি তার কর্তব্য পালন করেছেন'

সিপিআইএমের জেলা আইনজীবী শাখার সদস্য আয়ুব আনসারী বলেন,'মানুষ হিসাবে উনি তার কর্তব্য পালন করেছেন। উনি দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করেছেন। চিকিৎসার প্রাথমিক টাকাও উনি জমা করেছেন হাসপাতালে। চিকিৎসার জন্য সর্বত সাহায্য করবেন বলে জানিয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। আমরা অভিভূত।'

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget