এক্সপ্লোর

Asansol News: আসানসোলে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক ২

Asansol Accident: আসানসোলে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি,দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২ জন আহতর অবস্থা আশঙ্কাজনক।

পশ্চিম বর্ধমান:  আসানসোলে (Asansol Accident) ফের মর্মান্তিক দুর্ঘটনা। জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি। পুলিশ সূত্রে খবর, ধানবাদ থেকে পানাগড় পর্যন্ত যাচ্ছিল বরযাত্রীর ওই গাড়িটি। জানা গিয়েছে, দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এবং ২ জন আহতর অবস্থা আশঙ্কাজনক। আহতদের (Injured) ইতিমধ্য়েই আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) ভর্তি করা হয়েছে। 

কী ঘটেছিল?
গত কাল রাত পৌনে বারোটা নাগাদ ধানবাদ থেকে পানাগড়ে ফিরছিল একটি গাড়ি। সেই সময়ই কালনা মোড়ে, ২ নম্বর জাতীয় সড়কের পাশে পিলারে গিয়ে ধাক্কা মারে ওই গাড়িটি। পুলিশ সূত্রে খবর, ভাঙাচোরা রাস্তা আলাদা করতেই পিলারগুলি লাগানো হয়েছিল। কিন্তু গাড়িটি এত দ্রুতগতিতে আসছিল যে পিলারে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় চার জন সংজ্ঞা হারান। প্রায় সঙ্গে সঙ্গেই আসানসোল উত্তর থানার পুলিশ আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা চালক-সহ দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

একের পর এক দুর্ঘটনা...
ঘটনাচক্রে এদিন সকালেই মা উড়ালপুলে সেভেন পয়েন্টে কাছে দুর্ঘটনা ঘটে। পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িতে (Private Car) ধাক্কা মারে অপর একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হন  ২ জন। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের (Injured) উদ্ধার করে। প্রসঙ্গত, একের পর এক দুর্ঘটনার মুখোমুখী শহর কলকাতা। কখনও বেপরোয়া কার ড্রাইভিং, সিগন্যাল না মেনে চলা , কখনও আবার ঘন কুয়াশা, কখনও আবার ওভারটেক-সহ একাধিক কারণে দুর্ঘটনা হয়েই চলেছে শহরে। তার উপর আবার বাইক দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। তবে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এত সতর্কতা জারি সত্ত্বেও ফের দুর্ঘটনার কবলে কলকাতা। মাত্র কয়েকদিন আগেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা হয় মহানগরে। গত ২৫ তারিখ ঘটনাটি প্রকাশ্যে আসে। কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ডি এল খান রোডে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপরেই ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় ওই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ডি এল খান (DL Khan Road) রোড।  বিদ্যাসাগর কলোনির বাসিন্দা মায়া রায় নামে বছর ৬১-র এক মহিলার মৃত্যু হয়।

আরও পড়ুন:ফেব্রুয়ারির শেষেই ঘামের রেশ শহরে, কী বলছে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget