এক্সপ্লোর

West Burdwan: কুমারডিহিতে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, আটক ২

West Burdwan News:রবিবার সন্ধ্যায় পান্ডবেশ্বরের (Pandabeswar) কুমারডিহিতে বিজেপির জেলা মিডিয়া সেলের আহ্বায়ক জিতেন চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ওঠে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে দুই জনকে আটক করল পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক দলের আসার সম্ভাবনা। তীব্র সমালোচনা বিজেপির। রবিবার সন্ধ্যায় পান্ডবেশ্বরের (Pandabeswar) কুমারডিহিতে বিজেপির জেলা মিডিয়া সেলের আহ্বায়ক জিতেন চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে ওঠে। লোকসভা ভোটের আগে ঠিক আগেই এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় পান্ডবেশ্বরে। রাতেই অন্ডালের উখড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন জিতেনবাবু।

পুলিশি পদক্ষেপ

পান্ডবেশ্বর থানার পুলিস উখড়া ফাঁড়ি এসে অভিযোগ গ্রহণ করে। ফাঁড়িতে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তাও। তিনি জানান, " তদন্ত শুরু হয়েছে। কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। ফরেন্সিক দল আসবে নমুনা সংগ্রহ করতে। তবে প্রাথমিকভাবে গাড়ির ভিতর থেকে কোনও গুলির খোল পাওয়া যায়নি।" পান্ডবেশ্বর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই দুষ্কৃতীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগও আছে। তাদের জেরা করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে বলেও থানা সূত্রে জানা গিয়েছে।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপি নেতার উপর আক্রমণ নিয়ে বিজেপি বিধায়ক ও অন্যতম রাজ্য সম্পাদক লক্ষণ ঘোড়ুই বলেন, "এবারও আমরা আসানসোলে জিতব। বিধায়ক হুমকি দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। অনুব্রত মণ্ডল এই লোকসভার দায়িত্বে ছিলেন। তিনি সিবিআইয়ের ভয়ে হাসপাতালে। তাঁর অনুগামী গুন্ডারা এবার আর ভোট দখল করতে আসবে না বুঝতে পেরেই ভোটের আগে তাণ্ডব শুরু করেছে তৃণমূল। কমিশন ও পুলিশকে বলব যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।" জিতেন চট্টোপাধ্যায় বলেন, ''আগে অবৈধ বালি কয়লার বিরুদ্ধে  বহু যায়গায় অভিযোগ করেছি, সেই কারনে নিরাপত্তা চেয়েছিলাম, বিজেপি করি বলে এই হামলা, এটা শাসক ‌দল ছাড়া সম্ভব নয়।'' অন্য দিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা  তৃণমূল। 

আরো পড়ুন: দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন রাজ্যপালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget