এক্সপ্লোর

Jagdeep Dhankhar: দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন রাজ্যপালের

রাজ্যপালের প্রশ্ন, জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ, কাউন্সিলররা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের সুরক্ষা কোথায়।  সেইসঙ্গেই রাজ্যের ইমেজ মেকওভারের বার্তা দিয়েছেন জগদীপ ধনকড়।  

কলকাতা: বালিগঞ্জ (Ballygunge By Poll) ও আসানসোলে (Asansol By Poll) উপনির্বাচনের আগের দিন ফের রাজ্যের আইনশৃঙ্খলা (Law and Order Situation) নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। তাঁর প্রশ্ন, জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ, কাউন্সিলররা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের সুরক্ষা কোথায়।  সেইসঙ্গেই রাজ্যের ইমেজ মেকওভারের বার্তা দিয়েছেন জগদীপ ধনকড়।  

আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচন: আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনেও ইস্যু রাজ্যের আইনশৃঙ্খলা। অমিত শাহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে তোপ রাজ্যপালের। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যপালের প্রশ্ন এই প্রথম নয়। এদিন তিনি বলেন, "একসঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের ইমেজ মেকওভার করতে হবে। সেই সঙ্গে জনপ্রতিনিধিদের অবস্থা এমন হয়েছে যে সাধারণ মানুষ ভাবছেন তাহলে আমাদের কী হবে? সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের এই হাল হলে সাধারণ মানুষের কী হবে?''

আনিস খান হত্যাকাণ্ড থেকে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের মতো ঘটনা ঘটেছে এরাজ্যে। আবার রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান খুন ও তারপর ভয়ঙ্কর হত্যাকাণ্ড। যে ঘটনায় দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সবশেষে মগরাহাটে এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জনকে গুলি করে কুপিয়ে খুন। পুরসভা ভোটের পর থেকে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে বিরোধী দলগুলি।

রাজ্যকে কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর: এই আবহে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শনিবার আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে এসে সেই আইনশৃঙ্খলা ইস্যুতেই তৃণমূলকে কড়া আক্রমণের পথে হাঁটলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ২৪ ঘণ্টায় ১০টা খুন পশ্চিমবঙ্গে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এই বিবৃতি দেওয়ার সময় পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা যে আদৌ আর নেই, এটাই বাস্তব।

আরও পড়ুন: South 24 Parganas News: ফের ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ রাজ্যে

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget