এক্সপ্লোর

West Burdwan News: দুর্গাপুরের সিটু অফিস রাতারাতি থানা! আসলে সিনেমার শ্যুটিং, একযোগে কটাক্ষ তৃণমূল-বিজেপির

West Burdwan Political News:সিনেমার দৃশ্যে একটি থানা হিসেবে ব্যবহার করা হয় বাম শ্রমিক সংগঠনের অফিসটিকে। আর এই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।


মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সিটু অফিসে বাংলা সিনেমার শ্যুটিং। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বামেদের শ্রমিক সংগঠনকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। পাল্টা জবাব দিয়েছে সিপিএম।

সিপিএমের শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিসে বাংলা সিনেমার শ্যুটিং। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে শিল্পশহর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। কয়লা খাদানের উপর ভিত্তি করে সিনেমা তৈরি হচ্ছে বাংলায়। তারই অংশ হিসেবে, গত বুধবার শ্যুটিং হয় সিটুর এই অফিসে।

সিনেমার দৃশ্যে একটি থানা হিসেবে ব্যবহার করা হয় বাম শ্রমিক সংগঠনের অফিসটিকে। আর এই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূল থেকে বিজেপি, দু’দলেরই কটাক্ষ, সিপিএমের এতই দুরবস্থা যে, এখন তাদের শ্রমিক সংগঠনের অফিস ভাড়া দিতে হচ্ছে।পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সিপিএমকে তীব্র কটাক্ষ করেছেন।

বিড়ম্বনায় পড়ে সিপিএম নেতৃত্বের সাফাই, জেলা নেতৃত্বের অজ্ঞাতেই সিনেমার শ্যুটিং হয়েছে। দুর্গাপুরের সিটু নেতা স্বপন মজুমদার বলেছেন, এখানে এমনই শ্যুটিং হয়েছে, কোনও টাকা-পয়সা নেওয়া হয়নি।

 সব মিলিয়ে একদা বামেদের অন্যতম দুর্গে, সিটু অফিসে সিনেমার শ্যুটিং ঘিরে সরগরম শিল্পাঞ্চল।

উল্লেখ্য, এর আগে বাম দলের পার্টি অফিস ভাড়া দেওয়ার ঘটনা সামনে এসেছিল। বছর তিনেক আগে পশ্চিম মেদিনীপুরের বামফ্রন্টের শরিক দল সিপিআই তাদের মোহনপুরে অফিস ভাড়া  দিয়েছিল বলে জানা গিয়েছিল। তার আগে পূর্ব বর্ধমানের গুসকরা পুর এলাকার লজপাড়ায় সিপিএমের পার্টি অফিস লিজে দেওয়ার কথা সামনে এসেছিল। 

দুর্গাপুর শিল্পাঞ্চল সিপিএমের দুর্গ হিসেবে পরিচিত ছিল।  কিন্তু ২০১১-তে বাম জমানার পতন হয়। তারপর থেকে দুর্গাপুরে বামেদের শক্তিক্ষয় হতে থাকে। বিভিন্ন ভোটের ফলাফল অনুযায়ী, এখন সেই আগের আধিপত্য বামগুলির নেই এই শিল্পাঞ্চলে। এরইমধ্যে সিপিএমের শ্রমিক সংগঠনের অফিসে সিনেমার শ্যুটিং ঘিরে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget