এক্সপ্লোর

Kharagpur : ফের দিলীপ ঘোষ থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান ২০০ জনের

Members of BJP Yuva Morcha join TMC : গতমাসের শেষের দিকে দিলীপ ঘোষ শহরে থাকাকালীন অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি

খড়গপুর : ফের দিলীপ ঘোষ থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান।

বিজেপিত্যাগীদের দাবি, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীর। বিজেপি সাংসদের পাল্টা দাবি, পুলিশের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।

গতমাসের শেষের দিকে দিলীপ ঘোষ শহরে থাকাকালীন অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। তার আগেই খড়গপুর শহরে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন ; ফের ভাঙন পদ্মে, দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীন তৃণমূলে যোগ বিজেপির বুথ সভাপতির

বিজেপিত্যাগী নেতার দাবি, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের মধ্যে তালমিল না থাকায়, নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গোষ্ঠীকোন্দলের জেরেই বিজেপি ত্যাগ, দাবি করেন তৃণমূলে যোগদানকারী নেতা। 

এদিকে দিলীপ ঘোষ খড়গপুর এলেই বিজেপি ফাঁকা হয়ে যাবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে লাভ নেই, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে ১৯ জানুয়ারি, খড়গপুরে তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী, সমর্থক।

সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। বিগত সাত বছরে খড়্গপুরে কোনও উন্নয়ন হয়নি দাবি করে হিরণ বলেন, ‘‘খড়্গপুর আজ শ্মশানে পরিণত হয়েছে। হাসপাতালে রোগী গেলে তিনি আর বেঁচে ফেরেন না। সাত বছর আগে খড়্গপুরের মানুষ খুব ভুল করেছেন।’’ প্রাক্তন বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করে তিনি আরও বলেন, ‘‘উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছেন। সেই টাকা মুখ্যমন্ত্রীও দিয়েছেন পুরসভাকে। কিন্তু উনি সব টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছেন। সব টাকা উদ্ধার করব।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget